মূল সংবাদে যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬

ওমানে শ্রমবাজার খোলার খবর নিয়ে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ওমানে শ্রমবাজার খোলার খবর নিয়ে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস

ওমানের শ্রমবাজার খুলে গেছে, ব্যাপক ভিসা চালু হয়েছে কিংবা ফ্রি ভিসা দেওয়া হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে গুজব ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।

দেশটির সরকার কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি বলে বুধবার (১২ আগস্ট) ভিসা সংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’ এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে, দূতাবাস জানিয়েছে ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়।

বিজ্ঞপ্তিতে আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণ করে প্রয়োজন হলে কেবল ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’ এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে যেকোনো অগ্রগতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।

দূতাবাসের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নাদিয়া পাঠান পাপনের কঠোর অবস্থান

পরের সংবাদ

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট’ দাবি মল্লিকা শেরাওয়াতের

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।