মূল সংবাদে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পারফিউম ব্যবহার করা হালাল নাকি হারাম?

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
পারফিউম ব্যবহার করা হালাল নাকি হারাম?
ছবিঃ সংগৃহীত

পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হালাল, নাকি হারাম- এ নিয়ে মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে পারফিউমে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়েও অনেকের মনে সংশয় রয়েছে।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহারকে হারাম বা নাজায়েজ বলার পক্ষে তিনি যথেষ্ট যুক্তি দেখেন না। তবে এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

শায়খ আহমাদুল্লাহর মতে, অনেক আলেম অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার নিষেধ করেন, আবার অনেকে তা ব্যবহারের অনুমতি দেন। তার কাছে অনুমোদন দেওয়ার পক্ষের যুক্তিই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেক ওলামায়ে কেরামগণ নিষেধ করেন, আবার অনেক ওলামায়ে কারাম অনুমোদন দেন। আর যারা জায়েজ বলেন তাদের মত অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে, অ্যালকোহল সাধারণত যেটা পান করে সেটা হারাম। আর পারফিউমে যে অ্যালকোহল ব্যবহার করে, সেটা একপ্রকার কেমিক্যাল। এটা খাবারের অ্যালকোহল না, এটা মাদকও না। এটা এক প্রকার কেমিক্যাল।

তিনি আরও বলেন, প্রথমত, এই কেমিক্যালের অ্যালকোহল আর মাদকের অ্যালকোহল এক না। দ্বিতীয়ত, এটা হারাম উপদান দিয়ে তৈরি, তাই মূলগত হারাম— এটার কোন প্রমাণ নেই। তৃতীয়ত, এটা স্প্রে করার পর বাষ্প হয়ে চলে যায়। এই নানা কারণে এটা ব্যবহারে হারাম বা নাজায়েজ হবে— এটা আমি মনে করি না।

তিনি আরও বলেন, যদি ওলামায়ে কেরামগণ নিষেধ করেন, তাহলে আপনি সতর্কতামূলক ভাবে নামাজের আগ মূহুর্তে ব্যবহার করবেন না। আর আতর ব্যবহার করলে কোন ধরণের মতপার্থক্য থাকে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সৌদি-কাতারের সাথে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

পরের সংবাদ

ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।