মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গ্রেপ্তার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের দপ্তরের কর্মী পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদ ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা বা অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে তিনি টাকা লেনদেন করতেন।

পুলিশ সুপার আরও জানান, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তাঁর প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন

পরের সংবাদ

সুনামগঞ্জে চোরাচালান ও পুশইন ঠেকাতে বিজিবির সভা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।