মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে চোরাচালান ও পুশইন ঠেকাতে বিজিবির সভা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সুনামগঞ্জে চোরাচালান ও পুশইন ঠেকাতে বিজিবির সভা

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় চোরাচালান ও পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এ দুটি এলাকায় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সভায় নেতৃত্ব দেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা।

সভায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবির বর্ডার আউটপোস্টে (বিওপি) অবহিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে কাজ করছে বিজিবি।

সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সহযোগিতা নিয়ে প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখতে বিজিবির সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সীমান্তরক্ষী বাহিনী হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে বিজিবির সদস্যরা অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেত...

পরের সংবাদ

যে কোনো সময় ইরানে হামলা: যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।