মূল সংবাদে যান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপসহ সবুজ খান নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার পাকশিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ খান শার্শার গোড়পাড়া গ্রামের জাহান আলী খানের ছেলে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে পাকশিয়া বাজারের সেতুর কাছে সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

পরের সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।