মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন , ৪ দিনেও আটক নেই

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন , ৪ দিনেও আটক নেই

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ পাওয়ার চার দিন অতিবাহিত হলেও এখনো ধরাছোয়ার বাইরে ঘটনার মূল নায়ক শরিফুল ইসলাম (২৭)। পুলিশ বলছে তাকে আটকের জোর চেস্টা চালাচ্ছে।

শরিফুল ইসলাম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসর গ্রামের ইউছুপ আলীর ছেলে। তার পিতা স্থানীয় যুবদলের কর্মী বলে জানা গেছে। শরিফুল ছাত্রদল কর্মী দাবি করলেও স্থানীয় কোন কমিটিতে তার নাম পদবী নেই। পিতার ক্ষমতায় সে চলে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

এ প্রতিনিধির হাতে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ১৯ অক্টোবর বিকালে পিস্তল হাতে কয়েকজনকে হুমকি দিয়ে প্রকাশ্যে হেটে যাচ্ছে শরিফুল। আশে পাশের মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কয়েকজনকে সরিয়ে দিতেও দেখা যাচ্ছে। একবার হাতে অস্ত্র আবার পকেটে ঢুকাতেও দেখা গেছে।  

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। জনসমাগমপূর্ণ বাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি ও হেটে যাওয়ার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে। থানায় জিডি করার চার দিন পার হলেও তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাকে আটকের জোর চেস্টা চালাচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে মাঠপর্যায়ে কাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নারায়ণগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পরের সংবাদ

যশোর সীমান্তে নেশাজাতীয় ভারতীয় সিরাপ আটক

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।