মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যশোর সীমান্তে নেশাজাতীয় ভারতীয় সিরাপ আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোর সীমান্তে নেশাজাতীয় ভারতীয় সিরাপ আটক

যশোর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৭২ বোতল নেশাজাতীয় ভারতীয় নিষিদ্ধ উইনিক্স ডাইক্লোফেনাক/কোডিন জাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ অক্টোবর) রাতে যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকের চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তরক্ষা এবং মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এরই অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করার ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন , ৪ দিনেও আটক নেই

পরের সংবাদ

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।