মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের ঘোষণা আসিফ মাহমুদের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের ঘোষণা আসিফ মাহমুদের

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ও আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। কণ্ঠশিল্পী ও বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের কর্মী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র। একজন পরিচিত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেই প্রশ্নও তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘যিনি নিজের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তিনি সারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার যোগ্য কি না তা বিবেচনা করা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম কাউকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

আসিফ মাহমুদ জানান, সংকটের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে অংশ নিতে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মী গ্র...

পরের সংবাদ

‘অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা’

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।