মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানীতে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ‍অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।

পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৯ জনের সবাই ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছে। তাদের উদ্দেশ্য ছিলো সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার। তাদের সবাইকে পল্টন থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজধানীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

পরের সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের ঘোষণা আসিফ মাহমুদ...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।