মূল সংবাদে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাজধানীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ রাজধানীর শ্যামলীতে স্ত্রীসহ ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলে কার্ড ও অন্যান্য মূল্যবান মালামাল লুটে নিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে তারা আজিমপুর থেকে একটি অটো রিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটো রিকশাটি শিশু মেলার বিপরীত পাশের সড়কে পৌছলে পেছন থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ছিনতাইকারী সাংবাদিক শুভ’র স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।

ঘটনার সময় শাহজাহান আকন্দ শুভ’র স্ত্রী হাতের আঙুলে আঘাত পেয়েছেন। ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সকাল সাতটার দিকে শিশু মেলার বিপরীত পাশে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আগামী সপ্তাহেই নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযান: ডিএসসিসি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।