রাজধানীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।