মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানীর আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা

ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে এই এগুলো কাজ করা শুরু করবে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরে যখন চলাচল করেন তখন যদি আপনারা একটু খেয়াল করেন, তখন দেখবেন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো হয়েছে।

সিগন্যাল ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি কাজ করা। আমরা আশা করছি আগামী মাস দুয়েকের মধ্যে এই লাইটগুলো কাজ করা শুরু করবে।

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, এগুলো কাজ করা শুরু করলে আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বা যেই যানজট আছে, ট্রাফিক জ্যাম আছে সেটি আরও বেটার হবে।

সংসদ সদস্য মো. আবুল কালাম উল্লেখ করেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার মূল কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানির অপচয়।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক সিস্টেম চালুর ফলে আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে এসেছে।

এর পরিপ্রেক্ষিতে তিনি ঢাকার সব প্রধান সড়ক ও দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক সিস্টেমের আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ