মূল সংবাদে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর খিলগাঁও থানার সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানীর খিলগাঁও থানার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে আবারও থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার খিলগাঁও থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

এর আগে রাজধানীর পল্লবী থানার ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ হয়।

এ ছাড়া গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ ছাড়া শনিবার (৭ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।