মূল সংবাদে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গঠিত হচ্ছে এনসিপির উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন কমিটিতে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গঠিত হচ্ছে এনসিপির উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন কমিটিতে

সাংগঠনিক কার্যক্রমে আরও বেশি গতি আনতে এবার উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি (এনসিপি)। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিক মুজাহিদ।

উপদেষ্টা পরিষদে আছেন- ব্রিগেডিয়ার জেনারেল অব. ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রফেসর ড. এস এম আবদুল কুদ্দুছ প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।

তিনি বলেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতি বাড়াতে এবং দলের সাংগঠনিক কাঠামো বিস্তার করতেই তারা এই উপদেষ্টা কাউন্সিল গঠন করছেন। তারা দলকে নানাভাবে পরামর্শ দেবেন। তাদের সেসব পরামর্শ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করবে দল।

আতিক মুজাহিদ আরও জানান, এনসিপিকে জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য দলকে আরও প্রসারিত করে এগিয়ে যাওয়া।

প্রাথমিকভাবে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কাউন্সিল গঠন করছেন তারা। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়বে।

রাজনীতিতে পরিবর্তনের বার্তা দিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমানে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির উপদেষ্টা পরিষদে আরও যারা যুক্ত হচ্ছেন- অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে ইউনিভারসিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব). নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন, সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী।

এর আগে, এনসিপি আইনজীবী, শিক্ষক, ডাক্তারদের নিয়ে আলাদা ফোরাম করলেও দল গঠনের পর এবারই প্রথম উপদেষ্টা পরিষদ গঠন করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কার্যক্রম শুরু করল বোয়েসেল

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।