দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য এলাকায় বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ১৯৪। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলার সংখ্যা ৮১, অপহরণের সংখ্যা ২৯৭, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১ ও অবৈধ অস্ত্রের ব্যবহার ৩৭৭।
এছাড়া সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৯৭ বার হামলা চালিয়েছে স্বশস্ত্র গোষ্ঠী। হামলায় বেসামরিক নাগরিক নিহত ৩০৮ জন ও আহত ৪৩৫ জন। এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ৮ ও আহত ৫৫ জন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পার্বত্য তিন জেলায় সক্রিয় অবৈধ স্বশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে স্বশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান, ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে।