মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হলো মন্ত্রীকে
ছবিঃ নিউজ ফাস্ট

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনে থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কেউ আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। সর্বিক অবস্থা ভালো আছে। বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় তাকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

এর আগে মন্ত্রী ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে রাজশাহীতে যাত্রাবিরতি করেন। স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে মূল ফটক ব্যবহার না করে পেছনের ফটক দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট।

পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বস্তু দুটি। কে বা কারা আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য এই কাজ করেছে। সর্বিক অবস্থা ভালো আছে। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ফিফার নভেম্বর উইন্ডোয় কার বিপক্ষে খেলবে ব্রাজিল? ম্যাচ কবে?

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।