১২ দফা দাবিতে আবারও ধর্মঘটে ব্যাটারি রিকশার চালকেরা। এ সময় বুয়েটের ফিটনেস সনদ নেওয়ার বাধ্যবাধকতা বাতিলসহ রাজধানীর সব সড়কে চলাচলের সুযোগ ও সুরক্ষা আইন করার দাবি তোলেন তারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল।
এদিন ধর্মঘট না মেনে সড়কে চলাচল করায় কয়েকটি রিকশা ভাঙচুর করার ঘটনাও ঘটেছে।
চালকদের দাবি, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি বেশি নির্ধারণ করা হয়েছে। একজনের ৫টির বেশি রিকশা না রাখার বিধান মানতেও রাজি নন তারা। এসব দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি করেন ব্যাটারি রিকশাচালকেরা।