মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

যশোর থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি, গোপালগঞ্জ থেকে উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোর থেকে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি, গোপালগঞ্জ থেকে উদ্ধার

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা ও বর্তমানে শার্শা উপজেলার নাভারণের বুরুজবাগান পাখার মাথা এলাকায় বসবাসকারী মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।

যশোর কোতোয়ালি থানার এসআই আল মামুন জানান, রোববার (৮ নভেম্বর) শার্শার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আটক দুজনই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন।

গত ১ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাসায় প্রবেশ করে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।

ঘটনার পর থেকে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার নাভারণ থেকে সন্দেহভাজন দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ জন

পরের সংবাদ

সিংগাইরে ভ্রাম্যমান আদালতে বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।