মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগে বিপ্লব হোসেন (২৭) হত্যা মামলার দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে তাকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মাইনু (২৬) এবং আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শহীদনগর বৌ-বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেনকে ধারালো ছুরি ও চাপাতি দিয়ে গুরুতর আঘাত করেন আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

পরের সংবাদ

এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।