মূল সংবাদে যান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এআই ব্যবহারে কিছু সুরক্ষাব্যবস্থা বা বিধিনিষেধ আরোপে তিনি আপত্তি করেন না বলেও জানিয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তবে এমন কোনো নিয়ম চান না, যাতে এআই প্রযুক্তিতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে পড়ে।

ট্রাম্প বলেন, তিনি কিছু বিধিনিষেধে আপত্তি করেন না। তবে চীনে এ ধরনের বিধিনিষেধ না থাকায় যুক্তরাষ্ট্র যেন প্রতিযোগিতায় পিছিয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।

এর আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উদ্যোগেই এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন ট্রাম্প। সরকারের পক্ষ থেকে ব্যাপক বিধিনিষেধ আরোপের বিষয়ে তিনি আগ্রহ দেখাননি।

তবে তার সাম্প্রতিক বক্তব্যে কিছু সুরক্ষাব্যবস্থা আরোপে নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। কী ধরনের বা কতটা বিধিনিষেধে তিনি রাজি, তা এখনো স্পষ্ট নয়। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

লালবাগে বিপ্লব হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।