মূল সংবাদে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২
ছবিঃ নিউজ ফাস্ট

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি। এসব ঘটনায় ১৫২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর রিজিয়নের পক্ষ থেকে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২৪০ গ্রাম গাঁজাসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।

এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর।

মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পরের সংবাদ

টুঙ্গিপাড়ায় পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।