মূল সংবাদে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রিয়াদ রুটের সকল ফ্লাইট

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রিয়াদ রুটের সকল ফ্লাইট

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যদিও সৌদি আরবের অন্যান্য তিনটি রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। বুধবার (১১ নভেম্বর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

যদিও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

এদিকে টিকিট ও ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

পরের সংবাদ

সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাতেমা বেগমের প্রচারণা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।