মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, বন্ধ সব কার্যক্রম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
টুঙ্গিপাড়া থানায় হামলা, বন্ধ সব কার্যক্রম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল মঙ্গলবার রাত থেকে থানার সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন ছড়িয়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, থানার ওসির কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও উপপরিদর্শকদের কার্যালয়ের আসবাব, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে।

আগুনে পুড়েছে চেয়ার, টেবিল, বই ও বিভিন্ন আসবাব। দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও পোশাক, তোশক ও কম্বল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।

এক পুলিশ সদস্য জানান, গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে তারা তাদের গন্তব্য জানাননি।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র লুটের ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তা জানান, লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তবে কয়েকটি অস্ত্র এখনো নিখোঁজ থাকতে পারে। গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা জানা যাবে না।

এ বিষয়ে জানতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

উল্লেখ্যঃ গতকাল সন্ধ্যায় আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থানায় উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

পরের সংবাদ

আলোক স্বল্পতায় বন্ধ খেলা, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ