মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশে রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দেশে রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি: প্রধানমন্ত্রী

দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও তার সময়েই চালু হয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে।

পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাকর নদী রক্ষায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু

পরের সংবাদ

সৌদির রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ