মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাটোরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
নাটোরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে তাঁরা রাজপথে নেমেছেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।

তাঁরা আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল অপচেষ্টার জবাব দিতে চান তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ

পরের সংবাদ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ