মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যাক্তি দূর্গাপুর গ্রামের মৃত টেম্বই মিয়া মোড়লের ছেলে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন।

পরে তাঁকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত দাস তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত অবস্থায় পান। সংঘর্ষে আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

নাটোরে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরের সংবাদ

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে থাপ্পড়

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ