মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আলোক স্বল্পতায় বন্ধ খেলা, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আলোক স্বল্পতায় বন্ধ খেলা, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০

৩৪.২ ওভার শেষে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়ার। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান। লিটন দাস ১২ এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত রয়েছেন। দিনের বাকি রয়েছে আরও দেড় ঘণ্টা।

এর মধ্যে খেলা চালানোর মতো পর্যাপ্ত আলো না পাওয়া গেলে এখানেই সমাপ্তি ঘটবে চতুর্থ দিনের খেলার। বাংলাদেশ এখনো ৫৭ রানে পিছিয়ে রয়েছে।

আগের ইনিংসের সেঞ্চুরিয়ন তাওহীদ হৃদয় এবার আউট হয়ে গেলেন ২৩ বলে ২৩ রান করে। কাগিসো রাবাদার বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। তার বিদায়ে আরও চাপে পড়ল বাংলাদেশ।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল টাইগাররা। নাজমুল হোসেন শান্তদের সামনে তাই চ্যালেঞ্জ ছিল এ রান উতরে লিডে ফেরার।

তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা যেভাবে চেপে ধরেছেন, তাতে শঙ্কা জেগেছে ইনিংস ব্যবধানে হারের। ৮৭ রানের মধ্যে ৫ উইকেট হারানো লাল সবুজদের ভরসা এখন ক্রিজে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস।

১৫৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। ১২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে স্বাচ্ছন্দ্যে ফেরাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪২ বলে ১১ রান করে সায়মন হারমারের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি।

তার আগে তানজিদ হাসান তামিম ২১ বলে ৪ আর ৩ বলে ১ রান করে ফিরেছেন মুমিনুল হক। ব্যাট হাতে বেশ ভুগছে লাল সবুজরা। ৮০ বলে রবিন ৩০ রানে আর ৮ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন তাওহীদ হৃদয়।  ৯৯ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গেল বাংলাদেশ।

ক্রিজে বেশ ভুগছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিকঠাক রানও বের করতে পারছিলেন না। চাপের মুখে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন আক্রমণে আসা প্রোটিয়া স্পিনার সাইমন হারমারের বলে।

৪২ বলে ২ চারের মারে তিনি করেছেন ১১ রান। ২২ রানে অপরাজিত থাকা রবিনকে সঙ্গ দিতে ক্রিজে আসলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ ৪০০ ও ১০০/৫। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৫৭ রান।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

টুঙ্গিপাড়া থানায় হামলা, বন্ধ সব কার্যক্রম

পরের সংবাদ

চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

প্রবাস

সব সংবাদ