মূল সংবাদে যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজধানীতে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
রাজধানীতে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অফিসে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের মধ্যে হাবিবুরের বাঁ হাত এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।

রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

স্থানীয় সূত্রে বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে। পরে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।

সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। গুলির কারণ ও হামলাকারীদের পরিচয় জানতে কাজ করছে থানা পুলিশ। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান আসিফ মাহমুদ

পরের সংবাদ

যশোর সীমান্তে বিজিবির ‘নিরাপত্তা শিল্ড’, অনুপ্রবেশকারীর তথ্য দিল...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।