সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয়েছে মাহফিজুল ইসলামের। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নেমে প্রথম বলেই আউট। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ওপেনার।
রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট মুমিনুল।অফ স্টাম্পের সামান্য বাইরের বলে একটু বাড়তি বাউন্স ছিল, বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তাঁর ব্যাট ছুয়ে বল গেছে উইকেটকিপারের গ্লাভসে।
এরপর রাবাদার ফুল লেন্থের বল সুইং করে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে উপড়ে গেল নাজমুলের স্টাম্প। টপ অর্ডার বিপদেই ফেলে দিয়েছিল মিডল অর্ডারকে।
দ্বিতীয় সেশনের শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছিলেন কাগিসো রাবাদা। একটু এলোমেলো থাকলেও তা সামলে নিচ্ছিলেন তানজিদ ও হৃদয়। তাঁর স্পেলের শেষ ওভারে গিয়ে আউট হয়ে গেলেন তানজিদ। তাঁর বাউন্সার স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন তিনি। হৃদয়ের সঙ্গে তাঁর ৯৯ রানের জুটি ভেঙেছে।
উইকেটে এসে পরের বলেই আউট হলেন মুশফিকও। তৃতীয় স্লিপে তিনি ক্যাচ দেন। বাংলাদেশ পাঁচ উইকেট হারালো যার সবগুলোই পেলেন রাবাদা। টেস্টে এটি তাঁর ১৮তম ফাইফার।
এক ওভারে তানজিদ ও মুশফিক ফেরার পর লিটনকে নিয়ে জুটি গড়েছেন হৃদয়। রেকর্ড গড়ল লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জুটি। দেশ–বিদেশ মিলিয়েই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি তাদের।
সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও পেয়েছেন। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হৃদয় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর উইকেটে এসে অবিশ্বাস্য একটা ইনিংসই খেললেন।
গত ক’দিন দৃশ্যটা চেনাই হয়ে গেছে। সেঞ্চুরির পর ধীরে ধীরে হেলমেট খুলে তা ব্যাটের আগায় ধরা। এরপর তা উঁচিয়ে উদ্যাপন। তাওহিদ হৃদয় সেই সেঞ্চুরি উদ্যাপন দেখা গেল জোহানেসবার্গেও।
গত ক’দিন দৃশ্যটা চেনাই হয়ে গেছে। সেঞ্চুরির পর ধীরে ধীরে হেলমেট খুলে তা ব্যাটের আগায় ধরা। এরপর তা উঁচিয়ে উদ্যাপন। তাওহিদ হৃদয় সেই সেঞ্চুরি উদ্যাপন দেখা গেল জোহানেসবার্গেও।