মূল সংবাদে যান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। এছাড়া আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

যে ১৭ বিষয় মস্তিষ্কের সুস্থতার সঙ্গে সম্পর্কিত

পরের সংবাদ

দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

অর্থনীতি

সব সংবাদ