মূল সংবাদে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

যশোর থেকে ঢাকায় পাঠানো হলো আ. লীগ নেতা মিলনকে

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
যশোর থেকে ঢাকায় পাঠানো হলো আ. লীগ নেতা মিলনকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকার কেরানীগঞ্জে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।

তিনি জানান, শহিদুল ইসলাম মিলনকে ঢাকার পিজি হাসপাতাল অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হতে পারে। তবে তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে, তা এখনো নিশ্চিত হয়নি।

এর আগে রোববার সকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষা শেষে বিকেলে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

এদিকে রোববার সন্ধ্যায় শহিদুল ইসলাম মিলনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নাকচ করে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কথা জানান কারাগারের জেলার আবিদ হাসান। হত্যা নাশকতাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

১২ বছরের ছাত্রীকে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

পরের সংবাদ

সহযোগীর গুলিতে সন্ত্রাসী সাহেব আলী নিহত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।