মূল সংবাদে যান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১ ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ২৫ লাখ ইরানি রিয়াল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
১ ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ২৫ লাখ ইরানি রিয়াল

ইরানের মুদ্রা রিয়ালের দর ডলারের বিপরীতে আবারও রেকর্ড সর্বনিম্নে নেমেছে। মঙ্গলবার তেহরানের খোলাবাজারে এক মার্কিন ডলারের বিপরীতে ২৫ লাখের বেশি রিয়ালে লেনদেন হয়েছে।

চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে দেশটির অর্থনীতিতে চাপ আরও বাড়ার মধ্যে মুদ্রাটির এ দরপতন হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর এক ডলারের বিপরীতে রিয়ালের দর ২২ লাখে নেমে রেকর্ড গড়েছিল। মাত্র ২৭ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাল ইরানি মুদ্রা।

যুদ্ধ শুরুর পর থেকেই রিয়ালের দর ধারাবাহিকভাবে কমছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে দেশটির খোলাবাজারে এক ডলারের বিনিময়ে প্রায় ১৭ লাখ রিয়াল পাওয়া যেত।

সাম্প্রতিক এই দরপতন ইরানের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব কতটা গভীর হয়েছে, তার একটি বড় প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পরের সংবাদ

অক্টোবরে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।