মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

যশোরের পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই কর্মী, পাসপোর্ট আইনের মামলার একজন, মানব পাচার আইনের মামলার দুই আসামি এবং ৫৪ ধারায় একজন রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী ধান্যখোলা স্কুলপাড়া এলাকার মৃত ওহেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০) এবং একই এলাকার সামছুদ্দিন মোড়লের ছেলে আমির হোসেন (৫০)।

পাসপোর্ট আইনের মামলার আসামি ঢাকার গেন্ডারিয়া থানার ধূপখোলা মাঠ এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে শাহিন ওরফে ভোলা (৬২)। মানব পাচার মামলার আসামি পোর্ট থানার রাজাপুর গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে সাহেব আলী (৪১) ও তাঁর স্ত্রী ফরিদা পারভীন (৩৫)। এছাড়া ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া আসামি একই থানার দক্ষিণ বারপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির আহম্মেদ (৪৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।