মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর

বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, নাটোরসহ দেশের সব চিনিকল রক্ষা করতে হবে। দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।

এসব চিনিকলের ওপর দেশের হাজার হাজার মানুষের জীবিকা নির্ভরশীল। তাই জাতীয় স্বার্থে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ দিন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

পরে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে চিনিকলের ডোঙায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর বিরতির পর আবারও নাটোর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন হুইপ দুলু।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

রাজধানীতে যুবদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা

পরের সংবাদ

বেনাপোলে আওয়ামী লীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্ত...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।