মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ছাড়িয়ে কিছুটা পথ এগিয়ে যায়। এ সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পাওয়ার পর ট্রেনটি থামানো হয়। এরপর যাত্রীরা নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।

ট্রেনে থাকা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও কাজে লাগানো হয়। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রেলের সংশ্লিষ্টরা জানান, ট্রেনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা। আগুনের প্রকৃত কারণ সম্পর্কে রেলওয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয় এবং সামান্য আগুন ছিল। এখন এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

ঘরে বসেই টিসিবির ডিলারশিপের আবেদন

পরের সংবাদ

শেখ হাসিনাকে যেসব শর্তে ফেরত দিতে চায় ভারত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।