মূল সংবাদে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিএনপি নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশের অস্থায়ী দোকানপাট ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে।

তবে অভিযুক্তদের দাবি, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে চলাচলের রাস্তা দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সানারপাড় সাহেবপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক ও শাহনাজ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা ভেন্ডার ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদীর নেতৃত্বে মুকতুল ও অমিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে বাজারে হামলা চালায়। এ সময় তারা বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অস্থায়ী দোকানপাট ভাঙচুর করে।

দোকানদারদের অভিযোগ, হামলাকারীরা দোকানের মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়ে চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ভেন্ডার ইকবাল লুটপাটের বিষয়টি অস্বীকার করে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর চেয়ে বেশি কিছু ঘটেনি। আমি একা যাইনি, সেখানে ওয়ার্ড সচিবও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাসিকের ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদী বলেন, ‘সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমেই আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। এর আগে এলাকায় মাইকিং করে এবং বারবার অনুরোধ করেও অবৈধ দোকানগুলো সরানো যায়নি। জনস্বার্থে আগামীকাল আসরের নামাজের পর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, সবার পরিচয় বাংলাদেশি: হুইপ দুলু

পরের সংবাদ

জাল ভ্রমণ করের রশিদ দেখিয়ে ভারতে যাওয়ার পথে আটক ৭

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।