মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়, পরের বছর শিরোপার লড়াই বসবে বার্সেলোনার সংস্কার করা ক্যাম্প ন্যুতে।

মঙ্গলবার থেসালোনিকিতে উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়ার পর ভেন্যু দুটি চূড়ান্ত করা হয়। আলিয়াঞ্জ অ্যারেনায় এটি হবে তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।

এর আগে ২০১২ ও ২০২৫ সালের ফাইনালও হয়েছে বায়ার্ন মিউনিখের মাঠে। ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৯৯৯ সালে এই প্রতিযোগিতার ফাইনাল হয়েছিল।

নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ফাইনাল হবে লিঁওর পার্ক অলিম্পিক লিঁওনে, ২০২৯ সালের ফাইনাল হবে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে।

২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপলিতানোতে। একই বছরের নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আয়োজক ওয়ারশ।

এ দিকে ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায় এবং ২০২৯ সালের ফাইনাল বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়ামে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

পরের সংবাদ

ইউরেনিয়াম-বিরল খনিজের বিশাল খনি পেলো সৌদি

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।