মূল সংবাদে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউরেনিয়াম-বিরল খনিজের বিশাল খনি পেলো সৌদি

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
ইউরেনিয়াম-বিরল খনিজের বিশাল খনি পেলো সৌদি

ইউরেনিয়াম এবং বিরল খনিজের বিশাল এক খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, খনিটিতে অন্তত ১১ কোটি টন ইউরেনিয়াম ও বিরল খনিজ উপাদানের আকরিক রয়েছে।

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনার জাবাল সাইদ এলাকায় এই খনির সন্ধান মিলেছে। গত কাল সোমবার সৌদি আরবের জ্বালানিসম্পদ মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সালমান এক ঘোষণায় এসব তথ্য জানিয়েছেন।

ঘোষণায় তিনি বলেছেন, জাবাল সায়িদ এলাকায় পরিচালিত অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণার ভিত্তিতে প্রাপ্ত এই তথ্যে দেখা গেছে যে, সেখানে প্রচুর পরিমাণে ‘রেয়ার আর্থ এলিমেন্ট’ (বিরল মৃত্তিকা মৌল) এর পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে।

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনর্জি অথরিটি (আইএইএ) বরাবর এসব নতুন এই খনি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠানো হয়েছে এবং সেসব তথ্যের ওপর আইএইএ’র ৭০তম অধিবেশনে আলোচনা-পর্যালোচনা হয়েছে বলেও ঘোষণায় উল্লেখ করেছেন প্রিন্স আবদুলাজিজ বিন সালমান।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে ‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করেন আবদুলাজিজ বিন সালমান। 

যদিও সৌদি জ্বালানি সম্পদ মন্ত্রী গতকাল খনির সন্ধান প্রাপ্তির তথ্য ঘোষণা করেছেন, তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগেই সন্ধান পেয়েছিল সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি’ কয়েক দশকব্যাপী ও বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের আইনি ভিত্তি তৈরি করেছে এবং সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য অধিকতর সুযোগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

পরের সংবাদ

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।