মূল সংবাদে যান
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৮ জন মারা গেছেন। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৭৩ জনের। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হন ২০২৩ সালে। ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ ছাড়া ২০২৩ সালেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

পরের সংবাদ

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।