মূল সংবাদে যান
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার

বিক্ষোভের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে অধিকার রক্ষা বিষয়ক গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে তালেবান সরকার। সরকারের দাবি, এ আদেশ ইসলামী শরিয়াহ আইনের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

পাঁচ বছরেরও বেশি সময় আগে তালেবান পুণরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা বিরল। তবে গত মাসে সরকার একটি নতুন নিয়ম জারি করে জানায়, 'সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।'

আন্তর্জাতিক সংস্থাগুলো এই আইনটিকে "নিষ্ঠুর" এবং দেশে যেকোনো ধরণের ভিন্নমত বা প্রতিবাদ দমনের একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, 'ইসলামী শরিয়াহ আইনে বিক্ষোভ বলে কিছু নেই এ আইনটি পুরোপুরি ইসলামী শরিয়াহর অনুসারী।'

মুজাহিদ বলেন, 'বিক্ষোভ বা প্রতিবাদ সেই সব সমাজের বিষয় যেখানে ভিন্ন ধরনের আইন চালু রয়েছে, যেমন- কোনো গণতন্ত্র বা প্রজাতন্ত্রে।'

তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যবস্থার অধীনে মানুষ রাজপথে বিক্ষোভ প্রদর্শনের পরিবর্তে সরাসরি সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানাতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধের ব্যবস্থায় ফিরছে এনবিআর

পরের সংবাদ

বিশ্বের খেলাপি ঋণের তালিকায় শীর্ষে উঠে এল বাংলাদেশ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

রাজনীতি

সব সংবাদ