মূল সংবাদে যান
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধের ব্যবস্থায় ফিরছে এনবিআর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধের ব্যবস্থায় ফিরছে এনবিআর

ব্যবসায়ীদের হয়রানি কমানো এবং ব্যবসা সহজ করার স্বার্থে গত বাজেটে প্রতি মাসের পরিবর্তে তিন মাস পর পর ভ্যাট রিটার্ন জমা ও ভ্যাট পরিশোধের সুযোগ দিয়েছিল সরকার। তবে নতুন ব্যবস্থা চালুর পর প্রথম দুই মাসে ভ্যাট আদায় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হচ্ছে।

অর্থাৎ তিন মাস পর পর ভ্যাট পরিশোধের পরিবর্তে আগের মতো প্রতি মাসেই ভ্যাট পরিশোধের নিয়ম ফিরিয়ে আনা হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের ভ্যাট নীতি শাখা অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চায় সরকার।

যোগাযোগ করা হলে এনবিআর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান বলেন, "এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের ভ্যাট পলিসি উইং থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে শুনেছি।"

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্টের সাময়িক হিসাবে দেখা গেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় প্রায় ২০ শতাংশ কমেছে।

এনবিআরের হিসাবে, জুলাইয়ে ভ্যাট আদায় হয়েছে ৯ হাজার ৩০১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ হাজার ৫৪৭ কোটি টাকা।

অন্যদিকে, আগস্টের সাময়িক হিসাবে ভ্যাট আদায় হয়েছে ৮ হাজার ৩৬২ কোটি টাকা। আগের বছরের আগস্টে এর পরিমাণ ছিল ১১ হাজার ৮১ কোটি টাকা।

গত জুনের তুলনায় জুলাইয়ে ভ্যাট রিটার্ন জমার সংখ্যাও কমেছে। জুনে ৩ লাখ ২৮ হাজার ভ্যাট রিটার্ন জমা পড়লেও জুলাইয়ে তা কমে ৩ লাখ ৬ হাজারে নেমেছে।

তবে এনবিআর কর্মকর্তারা বলছেন, তিন মাস পর পর রিটার্ন জমার সুযোগ থাকায় সেপ্টেম্বরের হিসাব পাওয়ার পরই বোঝা যাবে প্রকৃতপক্ষে রিটার্ন জমা ও ভ্যাট আদায় কমেছে নাকি বেড়েছে। নতুন ব্যবস্থার কারণে প্রথম দুই মাসে ভ্যাট আদায় ও রিটার্ন জমা কম হওয়া অস্বাভাবিক নয়।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আরেক কর্মকর্তা বলেন, "তিন মাস শেষে বোঝা যাবে, প্রতি মাসের পরিবর্তে তিন মাস পর পর অর্থাৎ সেপ্টেম্বর শেষে রিটার্ন ও ভ্যাটের টাকা জমা দেওয়ার সিদ্ধান্তটি আত্মঘাতী ছিল কি না।"

তিনি বলেন, "তবে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে, পাবলিক মানি দীর্ঘ সময় ব্যবসায়ীদের কাছে থাকতে পারে না। কারণ সরকারকেও ঋণের সুদ দিতে হয়।"

ব্যবসায়ীরা বলছেন, এনবিআর তিন মাসের পরিবর্তে আবার প্রতি মাসে ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত নিলে তা ব্যবসা সহজ করার উদ্যোগের পরিপন্থী হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

বিদেশিদের জন্য অভিবাসন নীতি কঠোর করছে জাপান

পরের সংবাদ

আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

রাজনীতি

সব সংবাদ