প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়।
মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।
আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।
ঘটনা
৫৩৯ খ্রিষ্টপূর্ব – ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করেন।
৫৪ – রোমান সম্রাট ক্লডিয়াস রহস্যজনক পরিস্থিতিতে বিষক্রিয়ায় মারা যান, তার দত্তক পুত্র নিরো তার স্থলাভিষিক্ত হন।
৪০৯ – ভ্যান্ডাল ও অ্যালানরা পিরেনিজ পর্বত অতিক্রম করে হিসপানিয়ায় প্রবেশ করে।
৬৩৫ – খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।
১২৬৯ – ওয়েস্টমিনস্টার অ্যাবির বর্তমান ভবনটি পবিত্র করা হয়।
১৩০৭ – ফ্রান্সে শত শত নাইটস টেম্পলারকে রাজা চতুর্থ ফিলিপ গ্রেফতার করেন।
১৩৩২ – রিঞ্চিনবাল খান মঙ্গোলদের খাগান এবং ইউয়ান রাজবংশের সম্রাট হন, মাত্র ৫৩ দিন রাজত্ব করেন।
১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
১৭৭৫ – মহাদেশীয় কংগ্রেস মহাদেশীয় নৌবাহিনী প্রতিষ্ঠা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্বসূরি।
১৭৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৭৯৩ – ফরাসি বিপ্লবী যুদ্ধ : উইসেমবুর্গের প্রথম যুদ্ধে অস্ট্রীয়–প্রুশিয়া বাহিনী ফরাসি প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয়লাভ করে।
১৮৮৫ – আটলান্টায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
১৯৩৭ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত রিগা আক্রমণে শহরটি দখল করে।
১৯৭৭ – পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন কর্তৃক লুফথানসা ফ্লাইট ১৮১ ছিনতাই করা হয়।
১৯৮৩ – অ্যামেরিটেক মোবাইল কমিউনিকেশনস শিকাগোতে যুক্তরাষ্ট্রের প্রথম সেলুলার নেটওয়ার্ক চালু করে।
১৯৮৯ – আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বৌদ্ধ মূর্তি- ২৬ দশমিক ৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।
১৯৯০ – সিরীয় বাহিনী লেবাননের মুক্ত অঞ্চলে আক্রমণ করে রাষ্ট্রপতি প্রাসাদ থেকে জেনারেল মিশেল আউনকে অপসারণ করে।
১৯৯০ – ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।
১৯৯১ – বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
১৯৯৩ – পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ফিনিস্টেরে পর্বতমালায় ধারাবাহিক ভূমিকম্পে কমপক্ষে ৬০ জন নিহত হন এবং ব্যাপক ভূমিধস ঘটে।
২০০২ – বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।
২০১৩ – ভারতের মধ্যপ্রদেশে নবরাত্রি উৎসব চলাকালে পদদলিত হয়ে ১১৫ জন নিহত এবং শতাধিক আহত হন।
২০১৬ – মালদ্বীপ কমনওয়েলথ অব নেশনস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।
২০১৯ – কেনীয় দৌড়বিদ ব্রিজিড কোসগেই শিকাগো ম্যারাথনে ২:১৪:০৪ সময় নিয়ে নারীদের বিশ্ব রেকর্ড স্থাপন করেন।
জন্ম
১৮২১ - রুডল্ফ ফিরখো, জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগবিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক, সম্পাদক ও রাজনীতিক।
১৮৬২ - পর্যটক ও লেখক মেরি কিংসলে।
১৮৯০ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক।
১৯১১ - অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৬২ - কেলি প্রেস্টন, আমেরিকান অভিনেত্রী।
১৯৭১ - সাশা ব্যারন কোহেন, ব্রিটিশ অভিনেতা, কৌতুকাভিনেতা এবং চিত্রনাট্যকার।
১৯৭৯ - ওয়েস ব্রাউন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮০ - সোনালী চৌধুরী, বাঙালি ভারতীয় অভিনেত্রী
১৯৮২ - ইয়ান থর্প, বিখ্যাত অস্ট্রেলীয় সাঁতারু।
১৯৯০ - পূজা হেগড়ে, ভারতীয় অভিনেত্রী
১৯৯২ - রিয়া শর্মা, ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।
২০০১ - কেলেব ম্যাকলখলিন, মার্কিন অভিনেতা।
মৃত্যু
৫৪ - ক্লডিয়াস, ৪১ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সম্রাট ছিলেন।
১২৮২ - নিচিরেন, একজন জাপানি বৌদ্ধ পণ্ডিত।
১৮২২ - আন্তেনিও কানোভা, ইতালীয় ভাস্কর।
১৮৮২ - জোযেফ আর্থার গোবিনো, ফরাসী দার্শনিক ও লেখক।
১৯০৯ - ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া, একজন স্প্যানিশ মুক্ত চিন্তাবিদ এবং নৈরাজ্যবাদী।
১৯১১ - ভগিনী নিবেদিতা, (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারতহিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।
১৯১৯ - কার্ল অ্যাডলফ গেজেলরুপ, ডেনিশ কবি, ঔপন্যাসিক এবং নোবেল পুরস্কার বিজয়ী।
২০২০ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।
২০২৩ - লুইজ গ্লিক, মার্কিন কবি ও প্রাবন্ধিক।