মূল সংবাদে যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘আমার বাচ্চাকে কেন ব্লেমিং করা হচ্ছে’ প্রশ্ন অপ্রতিমের মায়ের

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
‘আমার বাচ্চাকে কেন ব্লেমিং করা হচ্ছে’ প্রশ্ন অপ্রতিমের মায়ের

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। 

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় দেখা করতে গেলে তিনি ক্ষোভের কথা জানান।

নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না। আমার দুধের বাচ্চা, আমার ছেলে বোঝে না। 

তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, দীর্ঘদিন সময় নিয়ে তাকে বন্ধু বানিয়ে, সবার কাছে ভিকটিম বানিয়ে দিয়ে বলছে, “দেখো, ও আমাদেরই একজন সদস্য, ও আমাদের সঙ্গে খেলছে, ওর কারণে ও মরে গেছে” আমি কিন্তু সেটা মানব না।’

অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে ব্লেমিং করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদা বেগম। ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’ সেই প্রশ্ন তাঁর। 

নাহিদা বেগম বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। যদি ওই কারণে তাঁর ছেলেকে টার্গেট করা হয়, সেটা তিনি মেনে নেবেন না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।’

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

পরের সংবাদ

পাঁচ জেলায় অ্যানথ্রাক্স, শতাধিক মানুষ আক্রান্ত

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।