ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা করার সময় স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ সময় দুই জন পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোঁপ থেকে আটক করে স্থানীয়রা। এই সময় তাদের কাছ থেকে ২৬ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুর ১১টায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করে পুলিশ।
আটক স্বামী মিজান উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও স্ত্রী রাণি বেগম ( ছদ্মনাম) উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় তিনি জাটকি মিজান নামে পরিচিত।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডা চালক মাজেদের সহায়তায় হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে আসে স্বামী মিজান।
হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দের সাথে যৌনকর্ম করার জন্য ৫ হাজার টাকা চুক্তিতে করেন স্বামী মিজান। পরে স্থানীয়রা টের পেলে স্বামী-স্ত্রী দুইজনই স্লুইজগেট সংলগ্ন ঝোঁপে লুকিয়ে পড়ে।
পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে হোন্ডা চালক মাজেদ ও দুই খদ্দের পালিয়ে যায়। পরে পুলিশ আটক স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) কাছ থেকে ২৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এই ব্যাপারে আটককৃত স্বামী মিজান ও স্ত্রী জানান, পেটের দায়ে তারা যৌন ব্যবসা করছে। তবে নিষিদ্ধ ইয়াবা তাদের নয়। হোন্ডা চালক মাজেদ তাদের কাছে রেখে পালিয়ে যায়।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, আটকের পর দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।