বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ২০২৬-২০২৮ এ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ইমাম জাফর সিকদার। তাঁকে ঘিরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ও প্রশ্ন সামনে আসছে।
যাঁকে ঘিরে এত অভিযোগ ও বিতর্ক রয়েছে, তাঁর হাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান কতটা নিরাপদ সেই প্রশ্ন এখন সবার সামনে আসা জরুরি।
একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর এখন বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক পরিচয় পরিবর্তন হলেও অতীতের কর্মকাণ্ড ও অভিযোগের জবাবদিহি থেকে কেউ যেন দায়মুক্তি না পান।
রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠানের নেতৃত্বে আসার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।
রেড ক্রিসেন্ট কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচনে প্রার্থীর সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই করা প্রয়োজন।
প্রশ্ন একটাই- ইমাম জাফর সিকদারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও সত্যতা যাচাই না করে এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব কি তাঁর হাতে তুলে দেওয়া উচিত?