মূল সংবাদে যান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজিবির পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা আটক

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানায়, গতকাল (১০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ ইসলাম (২৫), পিতা- মোঃ হোসেন, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক- বি/৮১ এবং মোঃ মোজিবুল্লাহ (২৩), পিতা-মোঃ জলিল, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-বি/৭৪।

অপরদিকে, আজ (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৫ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১,৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ২ জন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সীমান্তে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

পরের সংবাদ

এক বিঘায় সজনে চাষে লাখ টাকা মুনাফা

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।

আন্তর্জাতিক

সব সংবাদ