মূল সংবাদে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত, দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত, দাবি ইয়েমেনি সেনাবাহিনীর

ইয়েমেনের তাইজের পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

শুক্রবার দেশটির সশস্ত্র বাহিনীর মিডিয়া সেন্টারের বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানায়, তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ জেলায় সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ইয়েমেনি যুদ্ধবিমান হুতিদের যানবাহন ও সংঘর্ষস্থলের বিভিন্ন সমাবেশস্থলে হামলা চালায়।

সামরিক সূত্রটি দাবি করেছে, আল-ওয়াজিয়াহ জেলার বিভিন্ন ফ্রন্টে ২৪ ঘণ্টার সংঘর্ষে ৩০ হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।

এর আগে ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের বিমানবাহিনী তাইজ ও লোহিত সাগরের উপকূলীয় শহর মোচায় হুতিদের সরবরাহ লাইন এবং মোতায়েনস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সরকারপন্থী বাহিনীগুলো আরও জানিয়েছে, এর আগে তারা তাইজে হুতিদের কয়েকটি হামলা প্রতিহত করেছে এবং সংগঠনটির অবস্থান ও অতিরিক্ত সেনা ও রসদ পাঠানোর পথেও হামলা চালিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে। এসব সংঘর্ষের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে তাইজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পরের সংবাদ

বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।