মূল সংবাদে যান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিমানযাত্রীর শরীরে মিলল ৩টি স্বর্ণের ডিম

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বিমানযাত্রীর শরীরে মিলল ৩টি স্বর্ণের ডিম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে ৩টি স্বর্ণের ডিম পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় দুবাইয়ের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে আরমান নামে এক যাত্রী ইমিগ্রেশন অতিক্রম করে ২ নম্বর ব্যাগেজ বেল্টে আসলে তাকে তল্লাশি করে কাস্টমসের প্রিভেন্টিভ টিম।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারে স্বর্ণ জব্দ করা হয়। যার মোট ওজন ১২৯০ গ্রাম ও বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট।

পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

পরের সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৩৫

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।