মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে আরও শক্তি অর্জন করে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সাগরে অবস্থান করা সিস্টেমটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুরে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, বর্তমানে সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এই অবস্থান থেকে এটি উত্তর ও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি আরও বেশি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

এই সিস্টেমটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক কিংবা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

পরের সংবাদ

টানা ৫ দফায় দেশের বাজারে কমল স্বর্ণের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।