মূল সংবাদে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সিলেট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সিলেট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান চালায়। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম।

বিজিবি জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলোর গায়ে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা রয়েছে, যা উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। পাশাপাশি ডেটোনেটর ও ফিউজ উদ্ধার করা হয়েছে। এগুলো বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।

বিজিবি আরও জানায়, দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, চোরাচালান, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে সিলেট সীমান্ত জুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এর অংশ হিসেবে নুনছড়া চা বাগানের এই অভিযান চালানো হয়। অভিযানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট সচল রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম ও সৌরবিদ্যুৎচালিত নিরাপত্তা ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

টানা ৫ দফায় দেশের বাজারে কমল স্বর্ণের দাম

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।